1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

পুতিন জীবিত আছেন, সুস্থ আছেন: ক্রেমলিন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩০৫ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জীবিত ও সুস্থ আছেন বলে জানিয়েছে ক্রেমলিন। এমনকি তিনি সরকারি অনুষ্ঠানে ‘ডাবল বডি’ ব্যবহার করছেন না বলেও জানানো হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার সংবাদমাধ্যমে এমনটিই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পুতিনের স্বাস্থ্য সম্পর্কে যাবতীয় জল্পনা-কল্পনা উড়িয়ে দেন তিনি।

খবরে বলা হয়েছে, এর আগে রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল— গত রোববার নিজের বাসভবনে শোবারঘরে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন পুতিন। পরে চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলেন।

প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্টের অসুস্থতা নিয়ে প্রায়ই নানা রকম দাবি করে ওই টেলিগ্রাম চ্যানেলটি। তবে আজ পর্যন্ত এসব দাবির কোনো প্রমাণ মেলেনি। সম্প্রতি পুতিনের হৃদরোগের খবরে আবারও বিশ্ব মিডিয়ায় শোরগোল পড়ে যায়। ব্রিটেনের একাধিক সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

তবে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্রের সঙ্গে সাংবাদিকদের বৈঠকে পুতিনের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করেন রুশ সাংবাদিকরা। তবে এ ধরনের জল্পনা প্রত্যাখ্যান করেন পেসকভ।

তিনি জানান, পুতিনকে কোনো ‘ডাবল বডি’ ব্যবহার করতে হয় না। তিনি সম্পূর্ণ সুস্থ এবং নিজেই সশরীরে সরকারি কাজে যোগ দিতে পারেন।

২০২২ সাল থেকে ৭১ বছর বয়সি পুতিনের স্বাস্থ্য সম্পর্কে নানা সময়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এমনকি পারকিনসন্স এবং ক্যানসরের মতো রোগে পুতিন আক্রান্ত বলেও খবর বেরিয়েছে। কিন্তু কোনো খবরের সত্যতা কেউ প্রমাণ করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT