1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

পুতিনের নির্দেশেই প্রিগোজিনকে হত্যা: সাবেক সিআইএ কর্মকর্তা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৯১ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এক সাবেক সিআইএ কর্মকর্তা।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর মস্কো স্টেশনের সাবেক প্রধান কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান এ দাবি করেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, আমার কোনো সন্দেহ নেই যে এ কাজ পুতিনের নির্দেশেই হয়েছে।

ড্যানিয়েল হফম্যানের মতে, গত জুনে ওয়াগনারপ্রধান প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহের পর প্রেসিডেন্ট পুতিন তাকে গ্রেফতার না করে মিথ্যা নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন, যাতে প্রিগোজিন স্বাধীনভাবে চলাচল করতে পারেন। আর সেই সুযোগে তাকে হত্যা করা যায়।

সাবেক সিআইএ কর্মকর্তা আরও বলেন, এটি পুতিনের নিরাপত্তার প্রশ্ন। যাকে গত জুনে বিশ্বাসঘাতক বলা হয়েছিল তাকে আর কতদূর পর্যন্ত গ্রহণ করা যায়।

বুধবার রাশিয়ার তেভের অঞ্চলে বিমান বিধ্বস্তে ওয়াগনারপ্রধান প্রিগোজিন নিহত হয়েছেন। বিমানটিতে তিনি ছাড়াও আরও ৯ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে তিনজন ছিলেন ক্রু সদস্য। বিমানটি বিধ্বস্ত হয়ে সবাই নিহত হন। রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার শিকার প্রাইভেট জেটটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিল। তেভের অঞ্চলের উত্তর-পশ্চিমের খুজেনকিনো গ্রামের কাছেই বিমান দুর্ঘটনার কবলে পড়ে।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT