1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

পানি ও জমি নিয়ে সংঘর্ষ, নাইজেরিয়ায় নিহত ৩০

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৫৫ Time View

উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি অঞ্চলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার নাইজেরিয়ার প্রশাসন এ তথ্য জানিয়েছে।

নাইজেরিয়ার প্রশাসন জানায়, অন্তত ২৯ জন সংঘর্ষে নিহত হয়েছেন। অসংখ্য বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এপি জানায়, মৃতের সংখ্যা ৩০।

স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এপি জানিয়েছে, বহু মানুষ নিখোঁজ। নিহতের সংখ্যাও আরও বাড়তে পারে। আক্রমণকারীরা মূলত তিনটি গ্রামে হামলা চালায়। এখনও পর্যন্ত আক্রমণকারীদের খুঁজে পাওয়া যায়নি। কেউ গ্রেফতার হয়নি। কোনো গোষ্ঠী এই আক্রমণের দায়ও স্বীকার করেনি।

ইমার্জেন্সি রেসপন্স ইউনিটের কর্মীদের ওই এলাকায় পাঠানো হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, আক্রমণ যখন হয়, তখন সেখানে নিরাপত্তাকর্মীদের দেখা যায়নি।

উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় কৃষকদের সঙ্গে পশুপালকদের এমন সংঘর্ষ লেগেই থাকে। আর সংঘর্ষের কারণ মূলত পানি ও জমি। এই ধরনের সংঘর্ষের ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওই অঞ্চলে দেশের প্রতিরক্ষাবাহিনী বিশেষ কিছু করে উঠতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT