1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

পাকিস্তানের কোনো প্রস্তাবেই রাজি নয় ভারত

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৫৬ Time View

ধারণা করা হয়েছিল এশিয়া কাপ নিয়ে চলমান জটিলতা ২৭ মে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় কেটে যাবে।

কিন্তু শনিবার বিসিসিআইয়ের সভা হলেও সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হাইব্রিড প্রস্তাবে’ও রাজি নয় ভারত।

বিসিসিআইয়ের মিটিং শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক বোর্ড সদস্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, পিসিবিকে শ্রীলংকা,বাংলাদেশ আর আফগানিস্তান জানিয়েছে পাকিস্তানে খেলতে তাদের কোনো আপত্তি নেই; কিন্তু ভারত এই হাইব্রিড মডেল সমর্থন করছে না। চূড়ান্ত সিদ্ধান্ত হবে এসিসির নির্বাহী বোর্ডের সভায়। এ সভা আহ্বান করবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

সীমান্ত নিয়ে সমস্যা থাকার কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারত। ভারতের এমন সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ভারত এশিয়া কাপ খেলতে না এলে অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না পাকিস্তান।

এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান একটি ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব দিয়েছিল।

সেই প্রস্তাবে বলা হয়, ভারত ছাড়া এশিয়া কাপের বাকি দেশগুলোর খেলা হবে পাকিস্তানের মাঠে আর ভারতের খেলাগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। পিসিবির এমন হাইব্রিড মডেলেও রাজি নয় ভারত।

যে কারণে এশিয়া কাপের ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়। সেই জটিলতা এসিসির আসন্ন মিটিংয়ে হয়তো কেটে যেতে পারে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT