1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে মায়ের নিথর মরদেহ দেখেন এইচ এসসি পরীক্ষার্থী

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৮৮ Time View

বাবা-মায়ের কাছে দোয়া চেয়ে পরীক্ষা দিতে যান এইচএসসি পরীক্ষার্থী ( মোছা. সাথী খাতুন )। বগুড়ার সোনাতলা উপজেলার বয়ড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরেন তিনি। বাড়িতে ফিরে মা মনুজিলা বেগমকে খুঁজে পান না। পরে প্রতিবেশী এক চাচি তাকে তার মায়ের দুর্ঘটনার কথা জানান। দৌড়ে বাড়ির কাছে রাস্তার পাশে মায়ের রক্তাক্ত নিথর মরদেহ দেখে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরীক্ষার্থী সাথী। রোববার এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তর বয়ড়া গ্রামে।

সোমবার (৩০ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাতলা থানার ওসি মিলাদুন নবী। নিহত মনুজিলা বেগম ওই গ্রামের মো. শহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, উত্তর বয়ড়া গ্রামের শহিদুলের মেয়ে সাথী খাতুন এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে রওনা হন। মেয়েকে দোয়া করে বিদায় দিয়ে মা মুনজিলা বেগম সোনাতলা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সোনাতলা-চরপাড়া পাকা রাস্তায় দাঁড়ান। এ সময় সোনাতলা থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল মুনজিলা বেগমকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি পাকা রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

পরে এলাকাবাসী মোটরসাইকেলচালক শিবগঞ্জের সৈয়দপুর গ্রামের বজলুর রশিদের ছেলে আশিকুর রহমান আশিককে মোটরসাইকেলসহ আটক করে পুলিশে দেয়। সেসময় নিহতের স্বামী, সন্তান ও আত্মীয়স্বজনের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, সংবাদ পেয়ে এখন আমি ঘটনাস্থলে। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT