1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে জমি বিরোধে বৃদ্ধা মায়ের মৃত্যু, ছেলে পলাতক বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরে কাঁচামাল ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা তুরস্কের স্কুলে বন্দুক হামলা, নিহত ৯ লেবাননে বিমান হামলা ও সংঘর্ষে উত্তেজনা চরমে, নিহত ৫

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজন গ্রেপ্তার

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩৫ Time View

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর থানার মহিষের চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সুজন মহিষেরচর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কোন মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, বর্তমানে সুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT