1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

নিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৩১২ Time View
সংগৃহিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম ডেস্কঃ

ইউক্রেনে নতুন করে আরেক দফা ক্ষেপণাত্র হামলার চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬৪ জন।

শনিবার দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য বেশিরভাগ হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির নিপ্রো শহরে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ৯তলা ভবনে আঘাত হানলে সেখানে অন্তত ১২ জন নিহত হন। তীব্র শীত উপেক্ষা করেই রাতের বেলায় ইউক্রেনের উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিপ্রোর ডেপুটি মেয়র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিও বলেন, ‘তারা ৯তলা ভবন এবং এর আশপাশে বসবাসকারীরা এবং ধ্বংসস্তূপ থেকে আটকেপড়াদের উদ্ধারে একের পর এক খুদে বার্তা পাঠিয়ে যাচ্ছিলেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা কিরিলো তিমোশেঙ্কো বলেছেন, ‘নিপ্রোর ওই ভবনটি থেকে ৩৭ জন আটকেপড়া ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এই হামলায় অন্তত ৬৪ জন আহত হয়েছেন।’

কেবল নিপ্রো নয়, রাশিয়ার এই দফার হামলা আঘাত হেনেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরের গুরত্বপূর্ণ অবকাঠামোতেও।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়ে সংকট বাড়ায় আগামী দিনগুলো খুবই কঠিন হতে যাচ্ছে। বিশেষ করে এই তীব্র শীতে পানি গরম করা, ঘরের জন্য কেন্দ্রীয় উষ্ণতা সঞ্চালন ব্যবস্থা পরিচালনা করা খুবই কঠিন হবে।’

এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিপ্রোতে নিহতের সংখ্যা বাড়তে পারে। তিনি ‘রাশিয়ার সন্ত্রাসবাদের’ মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্র সহায়তা চাইবেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT