1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৭৯ Time View

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ক্ষমতাসীন দলের নেতা হিসেবে আর থাকছেন না। সেপ্টেম্বরে দলের নির্বাচনে তিনি অংশ নেবেন না। প্রধানমন্ত্রী হিসেবে শেষ হবে তার তিন বছরের শাসনকাল। ফলে খুব দ্রুতই নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান। খবর রয়টার্স

বুধবার জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে আর নির্বাচনে দাঁড়াবেন না কিশিদা। বিভিন্ন কারণে তার প্রতি সমর্থন কমেছে ব্যাপকভাবে।

তারপরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তাকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এর মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আগমন। আগামী নিম্নকক্ষের নির্বাচন নিয়ে এলডিপির মধ্যেই উদ্বেগ রয়েছে।

২০২১ সালের অক্টোবরে কিশিদা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন। তিনি হতে যাচ্ছেন জাপানের যুদ্ধ-পরবর্তী সময়ে সবচেয়ে দীর্ঘ আট প্রধানমন্ত্রীর একজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT