1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

নতুন কর্মসূচি দিল জামায়াত

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩২৩ Time View

আগামী ১ আগস্ট ঢাকায় সমাবেশসহ দেশব্যাপী তিন দিনের কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এর মধ্যে ২৮ জুলায় সব মহানগর ও ৩০ জুলায় সব জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে।

সোমবার রাজধানী একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

দলটির ভারপ্রাপ্ত আমির বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমিরসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এসব কর্মসূচি পালন করবে জামায়াত ইসলাম।

তিনি আরও বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে নির্বাচনব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংশ করা হয়েছে। ২০১৪ ও ২০১৮ জাতীয় নির্বাচনসহ সিটি করপোরেশন নির্বাচনসহ স্থানীয় নির্বাচন কোনোটিই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি। অবিলম্বে সংসদ ভেঙে দিতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আ.রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম ও ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT