1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

দিনের শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ Time View

আগের দিনের ২ উইকেটে ৩৮ রান নিয়ে আজ খেলা শুরু করে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারেই মুমিনুল হক সৌরভকে হারায় স্বাগতিকরা। নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেলের বলে লেগ বিফোর উইকেটে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১০ রান। এবার আউট হলেন শাহাদাত হোসেন দিপু। তিনি করেন ১১ বলে ৪ রান। ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৮ রান।

এর আগে গতকাল বৃষ্টি বাঁধা কাটিয়ে খেলা মাঠে ফিরলেও পুরোপুরি হয়নি। নিউজিল্যান্ডকে ১৮০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে টাইগাররা ৩৮ রান তুললে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এর পর আর খেলা শুরু হয়নি, বিকাল ৪টা ১২ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

এর আগে শুক্রবার ৩০ রানের লিড নেয় বাংলাদেশ। জাকির হাসান ১৬ রানে অপরাজিত। রানের খাতা খোলার অপেক্ষায় মুমিনুল হক।

টিম সাউদির অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি ড্রাইভের মতো করলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ঠিকঠাক ব্যাটে-বলে করতে পারলেন না। মিড-অফে সহজ ক্যাচ নিলেন কেন উইলিয়ামসন।

২ চারে ১৫ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। চার নম্বরে নেমেছেন মুমিনুল হক। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। তাদের লিড এখন ৩০ রানের।

দ্বিতীয় ওভারে বাংলাদেশের লিড

দুই প্রান্ত থেকেই স্পিনার ব্যবহার করছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে মিচেল স্যান্টনারকে সুইপ করে ইনিংসের প্রথম বাউন্ডারি মেরেছেন জাকির হাসান। ওই ওভারেই সফরকারীদের ৮ রানের লিড টপকে গেছে বাংলাদেশ।

২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। জাকির ৬, নাজমুল হোসেন শান্ত ১ রানে খেলছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT