1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

দিনাজপুর সফরে প্রধানমন্ত্রী: নানা-নানির কবর জিয়ারত এবং খাল খনন উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৪৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি নানা-নানির কবর জিয়ারত করবেন।

সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে দেশে নদী, নালা, খাল এবং জলাধার খনন ও পুনঃখননের কাজ শুরু হবে।

প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর বাসে কাহারোল পৌঁছে খাল খননের উদ্বোধন করবেন। পরে দিনাজপুর শহরে এসে নানা-নানির কবর জিয়ারত করবেন এবং সার্কিট হাউজ মাঠে ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন। রাতে ৮টায় বিমানযোগে ঢাকা ফিরবেন।

এদিকে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের বিভিন্ন জায়গায় সাজসজ্জা এবং প্রস্তুতি চলছে।

নানা-নানির কবরস্থানে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ চলছে। কবরস্থানের সাধারণ সম্পাদক আবু তৈয়ব আলী জানান, প্রধানমন্ত্রী কবর জিয়ারত করবেন এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “দিনাজপুর প্রধানমন্ত্রীর স্মৃতিবিজড়িত এলাকা। এখানে তার কৈশোর, শৈশব কেটেছে। নানা-নানির কবরস্থানে বিশিষ্ট আত্মীয়দের সমাধি রয়েছে।”

প্রধানমন্ত্রীর আগমনের জন্য নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, দিনাজপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে, সঙ্গে থাকবে গোয়েন্দা সংস্থা ও এসএসএফের সদস্যরাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT