1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সকালে খালি পেটে জিরা পানি পানের যত উপকারিতা মেহেরপুরে পরীক্ষার নক্লের ভিডিও করায় সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই নতুন বাইক কিনে ফেরার পথে মিরসরাইয়ে লরির ধাক্কায় দুই তরুণ নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই নারী আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার ঢাকার ৪১৬ বছর পূর্তিতে জবি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরের কোনাবাড়ীতে জরুরি রক্ষণাবেক্ষণ: আজ সকাল থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ঢাকাসহ ১১ জেলায় দুপুরের মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সংকেত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি রোনালদোর দারুণ গোলে জয়রথ অব্যাহত আল নাসরের, শীর্ষে থেকে উড়ছে দল

দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ৩ জন

BanglarAkash desk
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৯৩ Time View

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের অধিকাংশকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার রাত ১১টায় পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে তাৎক্ষণিক এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেন। এখনও পুরোপুরি উদ্ধার কাজ শেষ হয়নি।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন।

এ বিষয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি এখনও পুকুরে পড়ে আছে।

স্থানীয় বাসিন্দরা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০ থেকে ৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতে বাসে করে গিয়েছিলেন। সেখানে দাওয়াত খেয়ে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT