1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

তৃতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে আজ প্রথম যে দেশে যাচ্ছেন মোদি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৩৪ Time View

তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্বে আমেরিকা এবং ইউরোপের শক্তিধর দেশগুলোর সঙ্গে প্রথম কূটনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদি। জি-৭-এর আমন্ত্রণমূলক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার সফরে তিনি যাচ্ছেন ইতালি। সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে মোদির।

আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইতালি, ব্রিটেন, জার্মানি ও জাপানকে নিয়ে এই জি-৭-এর পঞ্চাশতম অধিবেশন বসছে। এক দিকে পশ্চিমা বিশ্ব, অন্য দিকে চীন-রাশিয়ার অক্ষ।

কূটনৈতিক শিবিরের মতে, ভারতের কাছে এই পরিস্থিতি একটা বড় সুযোগ জাতীয় স্বার্থকে সামনে রেখে আন্তর্জাতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান নেওয়ার। আগামী মাসেই এসসিও সম্মেলনে যোগ গিতে মোদি কাজ়াখস্তান যাবেন। সেখানে চীন ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে।

পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, ধারাবাহিকভাবে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটা নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর। জি-৭ সম্মেলনে উপস্থিত বিভিন্ন বিশ্বনেতাদের সঙ্গে ভারত ও গ্লোবাল সাউথের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ হবে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT