1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

তাইওয়ানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন, পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের

banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৮০ Time View

তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেতা উইলিয়াম লাই চিং তে জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার এক্সে (সাবেক টুইটার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ শুভেচ্ছা জানান।

এতে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গভীর করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দেশটির সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক গভীর করার প্রত্যাশা রাখেন।

প্রসঙ্গত, শনিবার সকাল থেকে তাইওয়ানে ভোটগ্রহণ শুরু হয়, বিকাল ৪টা পর্যন্ত চলে। এ নির্বাচনে দেশটির ক্ষমতাসীন ডিপিপি আবারও জয়ী হয়েছে। এ নিয়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় এলো দলটি। দলের প্রার্থী লাই চিং তে ৪০.২ শতাংশ ভোট পেয়েছেন। চীন তাকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিল।

লাই বর্তমানে দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশটির প্রধান বিরোধী দল কুয়োমিনতাংয়ের (কেএমটি) প্রার্থী হু যু-ই এবং নবীন দল তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) প্রার্থী রাজধানী তাইপের সাবেক মেয়র কো ওয়েন-জের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

তাইওয়ানের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের ফল ঘোষণা করেছে। এতে লাই ৪০.২ শতাংশ ভোট পেয়েছেন।

তাইওয়ানের নির্বাচন ঘিরে সরব ছিল চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের দিনও তাদের ভূখণ্ডে বেলুন উড়িয়েছে বেইজিং।

তাইওয়ান নিজেকে স্বায়ত্তশাসিত বললেও চীন দাবি করে, ভূখণ্ডটি তাদেরই অংশ। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের আগে চীন বলেছিল— এটি ‘শান্তি অথবা যুদ্ধের’ নির্বাচন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT