1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফরিদপুরের রাজু নির্বাচিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৩৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ফরিদপুরের মাশরুর রহমান রাজু।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

সংগঠন সূত্রে জানা যায়, রাজু এর আগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি সংগঠনের একজন পরীক্ষিত ও দায়িত্বশীল কর্মী হিসেবে পরিচিত। এছাড়া সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার অংশগ্রহণ রয়েছে।

ব্যক্তিগত জীবনে মাশরুর রহমান রাজু ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাসিন্দা। তিনি মোঃ মতিয়ার রহমানের সন্তান।

নিজের প্রতিক্রিয়ায় রাজু বলেন, দলের নেতৃত্বের প্রতি আস্থা রেখে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করবেন এবং আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চান।

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রদল সম্প্রতি সারাদেশে একযোগে ২৯টি ইউনিটের কমিটি ঘোষণা করেছে। এর মধ্যে নতুন, পূর্ণাঙ্গ ও বর্ধিত—তিন ধরনের কমিটি অন্তর্ভুক্ত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT