1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ড্রোন হামলয় জ্বলছে রাশিয়ার তেলের ডিপো

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩১১ Time View

দক্ষিণ-পশ্চিম রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলে একটি তেলের ডিপোতে আগুন ধরেছে। ড্রোন হামলায় সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে ওই তেলের ডিপোতে আগুন লাগে।

রাষ্ট্রনিয়ন্ত্রিত রুশ বার্তা সংস্থা তাস বলেছে, রাশিয়াকে ক্রিমিয়ার সঙ্গে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ একটি সেতুর কাছে ভলনা বন্দরের ওই ডিপোতে আগুন জ্বলছে। ড্রোন হামলার কারণে সেখানে আগুন ধরে যায়। তবে এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি সংবাদমাধ্যমটি।

সিএনএন বলছে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এবং তারা যে অবস্থান শনাক্ত করতে পেরেছে তাতে দেখা যাচ্ছে, তেলের স্টোরেজটিতে থাকা ট্যাঙ্কগুলোতে আগুন জ্বলছে।

প্রসঙ্গত, কয়েক দিন আগে ক্রিমিয়ার সেবাস্তাপোলে এক হামলার ঘটনায় একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার জন্য ইউক্রেনকে দায়ী করেছিল রাশিয়া। এ ছাড়া গত বছরের অক্টোবরে রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী কার্চ সেতুতে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। তবে সর্বশেষ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।

ক্রাসনোদরের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাচিভ টেলিগ্রাম পোস্টে বলেছেন, প্রায় ২০০ জন দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বাসিন্দারা নিরাপদে আছেন বলেও জানিয়েছেন তিনি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT