1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ডিবি কার্যালয়ে বিএনপি নেতা রবিনের পরিবার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৮৬ Time View

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত সদস্যসচিব) তানভীর আহমেদ রবিনের সন্ধান জানতে ডিবি পুলিশের প্রধান কার্যালয়ে গেছেন পরিবারের সদস্যরা।

শনিবার রাত ৪টার দিকে তার পরিবারের সদস্যদের রাজধানীর মিন্টুরোডে ডিবি পুলিশের প্রধান কার্যালয়ের সামনে দেখা গেছে।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে চারজন নারী ও দুজন পুরুষ সদস্য রয়েছেন।

এদিকে শনিবার দিনগত রাত তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন রবিনকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে।

রিজভী বলেন, তানভীর আহমেদ রবিন শনিবার রাত ১২টার দিকে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হন। এরপর মোটরসাইকেলে করে নাইটিঙ্গেল মোড়ের দিকে রওয়ানা হন। তখন আগে থেকে কার্যালয়ের সামনে ও আশপাশে অবস্থান করা গোয়েন্দা পুলিশ তাকে ধাওয়া করে। একপর্যায়ে নাইটিঙ্গেল মোড়ে ঘিরে ফেলে গোয়েন্দা পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে শুনেছি।

তিনি বলেন, উপস্থিত অনেক লোক এ ঘটনা দেখেছে। পরিবারের সঙ্গে কথা বলে সেটি নিশ্চিত হয়েছি। কিন্তু ডিবি পুলিশ তা স্বীকার করছে না। তুলে নিয়ে স্বীকার না করার এই ব্যাপারটি মনুষ্যত্বহীন কাজ। অথচ এ কাজটি তারা ধারাবাহিকভাবে করছে।

এসময় রবিনকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান রিজভী। অন্যথায় চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সন্ধ্যার পর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশপাশের এলাকা থেকে দলের ১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ করছে বিএনপি।

নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এই খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

এসময় মির্জা আব্বাস দাবি করেন, সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে যে বের হয়েছে, তাকেই গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT