1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নলছিটিতে একই ভবনের দুই ফ্ল্যাটে চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট জুলাই গণঅভ্যুত্থান সৃতি জাদুঘরের শুভ উদ্বোধন আজ : উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী! সৌদির নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা, উত্তেজনার পারদ চরমে! শাহজালালে পড়ে থাকা ১২টি উড়োজাহাজ ভাঙারি হিসেবে নিলামের উদ্যোগ বেবিচকের! কোন উপায়ে মোবাইলের পর্নোগ্রাফি বন্ধের কার্যকর উপায় হতে পারে? ফেনীতে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর করুণ মৃত্যু! গানার্সদের লোভনীয় প্রস্তাবের গুঞ্জনের মধ্যেই সোমবার রিয়ালে যোগ দিচ্ছেন ভিনিসিউস পাকিস্তানের থানার সামনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৪ সমঝোতার আলোচনা চললেও ইরানে সামরিক অভিযানে ‘সম্পূর্ণ প্রস্তুত’ যুক্তরাষ্ট্র! ঘরে বসেই বিদ্যুৎ বিল দেখার ও পরিশোধের সহজ উপায়! (২০২৬)

জুলাই গণঅভ্যুত্থান সৃতি জাদুঘরের শুভ উদ্বোধন আজ : উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী!

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View
আজ উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

আজ বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সাবেক গণভবনে নির্মিত এই জাদুঘরটি উদ্বোধনের দিন কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য খোলা থাকলেও আগামীকাল বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে অবসান ঘটে ১৭ বছরের দীর্ঘ আওয়ামী লীগ শাসনের। পদত্যাগ করে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার দিন তাঁর সরকারি বাসভবন গণভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরবর্তীতে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ঐতিহাসিক গণভবনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংস্কৃতি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এই জাদুঘরে জুলাই আন্দোলনের সংরক্ষিত নানা নিদর্শন, আলোকচিত্র, ঐতিহাসিক দলিল ও স্মারক স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পুরো জাদুঘরটি ঘুরে দেখবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি জুলাই যোদ্ধারা এবং শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্মৃতিচারণ তুলে ধরবেন। অনুষ্ঠানসূচিতে আন্দোলনের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ ও বিজয়ের পটভূমি নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও আবৃত্তির মাধ্যমে জুলাইয়ের চেতনাকে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতা ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসকে ধরে রাখা, শহীদ ও অক্ষত যোদ্ধাদের আত্মত্যাগকে সম্মান জানানো এবং তরুণ প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস তুলে ধরতেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT