1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

চীনে মসজিদ নিয়ে পুলিশের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩১৬ Time View

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি শহরে মসজিদের গম্বুজ ভেঙে ফেলার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সেখানকার মুসলিমরা। মসজিদের কিছু অংশ ভেঙে ফেলার এই সিদ্ধান্তের প্রতিবাদে ইউনানের ওই এলাকায় পুলিশের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে গত শনিবার ওই মসজিদের সামনে প্রচুর লোকজনকে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা যায় বলে জানায় বিবিসি।

এক পর্যায়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে বিক্ষোভকারীদের আটকাতে সেখানে শতাধিক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পুলিশ মসজিদের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে এবং বিক্ষোভকারীদের ব্যাটন ও ঢাল দিয়ে ঠেলে সরিয়ে দিচ্ছে।

এ সময় স্থানীয় ক্ষোভে চিৎকার করছেন। পুলিশকে লক্ষ্য করে বোতল ও ইট নিক্ষেপ করতেও দেখা গেছে।

অন্য ভিডিওতে দেখা যায়, পুলিশ মসজিদ প্রাঙ্গন থেকে সরে যাচ্ছে, যাতে ভিড় করা লোকজন নাজিয়াং মসজিদে প্রবেশ করতে পারে।

পরে রোববার তংহাই কাউন্টি পুলিশের পক্ষ থেকে নোটিস জারি করে আগামী ৬ জুনের মধ্যে বিক্ষোভকারীদের পুলিশের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নাগু শহর তাংহাই কাউন্টির মধ্যে।

পুলিশ এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে জানায় বিবিসি।

নোটিসে বলা হয়, ‘যারা পুলিশের কাছে আত্মসমর্পন করে সত্যিকারে নিজেদের দোষ স্বীকার করে নেবে তাদের কম সাজা দেওয়া হতে পারে।’

তারা এই ঘটনাকে ‘সামাজিক শৃঙ্খলা ব্যবস্থার একটি গুরুতর লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে। স্থানীয়দের বিক্ষোভের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বানও জানানো হয়েছে।

নাগু শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে নাজিয়াং মসজিদটি অন্যতম। সম্প্রতি বেশকিছু সংস্কারের মাধ্যমে মসজিদটি আরো বড় করা হয়ছে। নতুন একটি গম্বুজ তৈরির পাশাপাশি বেশ কয়েকটি মিনারও নির্মাণ করা হয়েছে।

কিন্তু ২০২০ সালে চীনের একটি আদালত মসজিদের বর্ধিত অংশকে অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দেয়।

আদালতের আদেশ পালনে স্থানীয় প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ শুরু হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং তারা বিক্ষোভ শুরু করে।

ইউনান দক্ষিণ চীনের একটি জাতিগতভাবে বৈচিত্র্যময় প্রদেশে। যেখানে উল্লেখযোগ্য সংখ্যায় মুসলমান জনসংখ্যা রয়েছে।

চীন আনুষ্ঠানিকভাবে একটি নাস্তিক দেশ এবং দেশটির সরকার দাবি করে, সেখানে সব ধর্মের চর্চায় স্বাধীনতা রয়েছে।

কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, দেশটিতে গত কয়েক বছরে সুসংগঠিত ধর্মের বিরুদ্ধে দমনপীড়ন বেড়েছে। কারণ, বেইজিং পুরো দেশের উপর নিয়ন্ত্রণ আরো শক্ত করতে চাইছে।
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT