1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়? বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও সচেতনতার আহ্বান দেবিদ্বারে পুলিশ দেখে স্ট্রোক করা নারীর মৃত্যু ত্রিশালে আইল্যান্ডে বরযাত্রীবাহী বাস, আহত একাধিক

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি’র বিশেষ সতর্কতা: কর্মকর্তার ব্যাখ্যা

banglarakash
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬৯৩ Time View

সম্প্রতি দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পক্ষ থেকে জারি করা চিঠি নিয়ে কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম। তিনি জানান, এসবির ওই চিঠি কোনো ধারাবাহিক গোয়েন্দা রিপোর্ট নয়, বরং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে একটি সতর্কতামূলক পদক্ষেপ। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসবির কাছে কোনো গোয়েন্দা তথ্য থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই অধিকতর সতর্কতার জন্য তারা বিষয়টি আগে থেকেই জানিয়েছে। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল দেশজুড়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে- এমন শঙ্কা থেকেই আজ (মঙ্গলবার) রাজধানীসহ সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি করা হয়েছে। এ সতর্কতা কার্যকর থাকবে ৮ আগস্ট পর্যন্ত। এ সময় রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণাও দেন তিনি। নজরুল ইসলাম বলেন, নির্দিষ্ট করে বলা যায় না কোন এলাকায় হামলা হতে পারে। তবে যদি কোনো এলাকার নাম উল্লেখ থাকে, তাহলে সেই এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সবকিছুই সম্ভাবনার ভিত্তিতে, আর সেই অনুযায়ীই পুলিশ প্রস্তুতি নেয়। ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গত এক বছর ধরে বিভিন্ন উসকানিমূলক তৎপরতা চলছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো আমরা মনিটর করছি। কয়েক দফা হরতাল ডাকা হলেও বাস্তবে তার প্রভাব খুব একটা পড়েনি। বরং হরতালের দিনগুলোতে যানজট বেশি ছিল। তিনি আরও বলেন, জুলাই মাসে বিভিন্ন রাজনৈতিক দল বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে। তবে বিগত সরকারের নেতাকর্মীরা মাঠে নামবেন কিনা- সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT