1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

গুলিস্তানে গাড়ির ধাক্কায় ট্রাক হেলপার নিহত

BanglarAkash desk
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২২৭ Time View

ঢাকা, ১৫ জুলাই: রাজধানীর গুলিস্তানে গাড়ির ধাক্কায় শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহাবুল এবং ট্রাক চালক মো. শামীম পণ্য বোঝাই করে রংপুর যাচ্ছিলেন। গুলিস্তান এলাকায় তাদের ট্রাকের চাকা একটি গর্তে পড়ে আটকে যায়। আটকে পড়া ট্রাকটি ওঠানোর জন্য আরেকটি গাড়ির সাহায্যে ধাক্কা দেওয়া হচ্ছিল। এ সময় ট্রাকের নিচে কাজ করার সময় শাহাবুল চাপা পড়েন।

গুরুতর আহত অবস্থায় শাহাবুলকে উদ্ধার করে রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহাবুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

নিহত শাহাবুলের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার সানাইঘাট নানসা গ্রামে। তিনি আব্দুর রশিদের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT