1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

গিটার বাজিয়ে গান গাইলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৯ Time View

শান্তি ও গণতন্ত্রের প্রচারে যুক্তরাষ্ট্রের গ্লোবাল মিউজিক ডিপ্লোম্যাসি ইনিশিয়েটিভের উদ্বোধন হলো বুধবার। এটি উদ্বোধন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় নানা ধরনের বাদ্যযন্ত্র ও সঙ্গীতের মূর্ছনায় নিজেকে সামলাতে পারেননি মার্কিন মন্ত্রী। একপর্যায়ে গিটার বাজিয়ে নিজেই শুরু করেন গান। তার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভিডিওটি শেয়ার করে ব্লিঙ্কেন লিখেছেন, আমি সঙ্গীত ও কূটনীতিকে একত্রিত করার সুযোগটি হাতছাড়া করতে পারিনি। পররাষ্ট্র দপ্তরের নতুন গ্লোবাল মিউজিক ডিপ্লোম্যাসি ইনিশিয়েটিভ উদ্বোধন করতে পেরে আনন্দিত।

৩ মিনিট ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে গিটার বাজিয়ে ‘হুচি কুচি ম্যান’ গানটি গাইতে শোনা যায়। ১৯৫৪ সালের ওই গানটি লিখেছিলেন উইলি ডিক্সন এবং রেকর্ড করেছিল মাডি ওয়াটারস।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগল ও ইউটিউবের গ্লোবাল মিউজিক হেড লায়র কোহেন, রেকর্ডিং অ্যাকাডেমির সিইও হার্ভি ম্যাসন, জন এফ কেনেডি সেন্টারের চেয়ারম্যান ডেভিড এম রুবেনস্টেইন।

অনুষ্ঠানে ব্লিঙ্কেন ছাড়াও পারফর্ম করেন জেমি বার্টন, গেইল, আইমি মান, ডিজে টু-টোন, লাডামা এবং হারবি হ্যানককের মতো তারকারা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুসারে, একটি সঙ্গীত বাস্তুতন্ত্র তৈরির জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্বের সুবিধা নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা অর্থনৈতিক সাম্য এবং সৃজনশীলতার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগ সামাজিক সুযোগও নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT