1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

গাজায় বিমান থেকে ত্রাণ ফেলল যুক্তরাষ্ট্র

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৬১ Time View

গাজার জন্য প্রথমবারের মতো তিনটি সামরিক বিমান থেকে ত্রাণ সহায়তার অন্তত ৩০ হাজার খাবারের প্যাকেট ফেলল যুক্তরাষ্ট্র।

শনিবার এক বিবৃতিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, জর্ডানের বিমান বাহিনীর সহায়তায় প্যারাসুটের মাধ্যমে এই প্যাকেটগুলো ফেলা হয়।

খাবারের প্যাকেটগুলো ফেলার জন্য তিনটি সি-১৩০ পরিবহণ বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তবে সাহায্যগুলো ঠিক কোথায় ফেলা হয়েছে তা স্পষ্ট নয়।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ৬৬টি বড় বড় কাঠের বাক্সে করে অন্তত ৩৮ হাজার খাবারের প্যাকেট ফেলা হয়েছে।

বৃহস্পতিবার গাজায় ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হওয়া বেসামরিক নাগরিকের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয় বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ওই ঘটনার পর, শুক্রবার গাজা উপত্যকায় উড়োজাহাজ থেকে ত্রাণ ও অন্যান্য সরবরাহ ফেলার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘোষণার পরদিনই খাবারের প্যাকেট ফেলল মার্কিন সামরিক বাহিনী।

ফ্রান্স ও জর্ডানসহ কয়েকটি দেশ এরইমধ্যে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলা শুরু করেছে বলে জানিয়েছে রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT