1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের জন্য নতুন দিগন্ত—কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এক ক্লিকেই ধরা পড়বে তেলের চুরি: কেন্দ্রীয় ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেমে স্বচ্ছতার নতুন দিগন্ত টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, উৎসবে মানুষের ঢল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ, গানে গানে বরণ হলো নতুন বছর বাংলা নববর্ষ উপলক্ষে দেশের সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলার আকাশ পত্রিকার সম্পাদক শেখ সাইফুল ইসলাম অহিদ। পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী

গণঅধিকার পরিষদে অস্থিরতা, যা বলল জাতীয় ইনসাফ কায়েম কমিটি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৩৬ Time View

ইনসাফ কায়েম কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি অনাকাঙ্ক্ষিত ও অন্যায়। গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ বিবাদে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা দুঃখজনক।

বিবৃতিতে বলা হয়েছে, আমাদের কর্মসূচিতে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আমরা আমন্ত্রণ জানাই। সেই সুবাদে গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি এসেছেন বলে আমরা তার কাছে কৃতজ্ঞ। এর মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার বাস্তবায়নের প্রতি তার সংকল্প ও অঙ্গীকার আমাদের অনুপ্রাণিত করেছে। কিন্তু জাতীয় ইনসাফ কায়েম কমিটির অনুষ্ঠানে তার অংশগ্রহণকে অজুহাত হিসাবে ব্যবহার করে গণঅধিকার পরিষদ তাদের অভ্যন্তরীণ কোন্দলকে যেভাবে উন্মোচন করেছে তা ন্যক্কারজনক ও নিন্দনীয়।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো ধরনের গণবিরোধী, মানবাধিকারবিরোধী এবং ক্ষমতাসীন ফ্যাসিস্ট শক্তির দোসরের অপপ্রচারে জাতীয় ইনসাফ কায়েম কমিটিকে টলানো যাবে না। ভিত্তিহীন অভিযোগ অনৈতিক এবং বিদ্যমান ফ্যাসিস্ট শক্তি ও রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনকে সজ্ঞানে দ্বিধা বিভক্ত করার তৎপরতা। আমরা এর নিন্দা করি। ফ্যাসিস্ট শক্তি ও ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করাই আমাদের সবার কাজ হওয়া উচিত, বিভক্তি ও বিভাজন নয়। আজগুবি ও ভিত্তিহীন অভিযোগ জাতীয় ইনসাফ কায়েম কমিটির প্রস্তাবকে সামাজিক ও রাজনৈতিকভাবে মোকাবিলার অক্ষমতা বলে আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বিবৃতিতে বলা হয়, আমরা বারবারই বলেছি, জাতীয় ইনসাফ কমিটি কোনো রাজনৈতিক দল নয়। এই সংগঠনটি ২০১২ সালে খালেদা জিয়ার প্রেরণায় সম্পূর্ণ নির্দলীয় সংগঠন হিসাবে গড়ে তোলা হয়। এটি সম্পূর্ণভাবে একটি মানবাধিকার সংগঠন। মানবাধিকার সংগঠন হিসাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বিন্দুমাত্র কোনো প্রতিযোগিতা নেই। আমরা আশা করব, গণঅধিকার পরিষদ তাদের বিভ্রান্তি ও অভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে উঠবে।

আমরা আশা করব, বর্তমান চলমান আন্দোলনে ক্ষমতাসীন ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT