1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইলের বিরোধে প্রাণ গেল সাকিবের, চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক খুন! আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান! র‍্যাবের কাঠামো বদলালেও বিচারাধীন মামলা চলবে! বঙ্গভবনে শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ, থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান! শীতে স্বস্তি, গ্রীষ্মে অগ্রগতি: জ্বালানি সংকট মেটাতে সরকারের বহুমুখী পরিকল্পনা! কর্মস্থলে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বেতন বন্ধ: ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক! হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নতুন নৌ-করিডোর: গোপনে হরমুজ পার হচ্ছে ১ কোটি ব্যারেল তেল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৭১: ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ২৬ হাজার ছাড়াল! রাষ্ট্রপতির ক্ষমতা, বেতন-ভাতা ও সাংবিধানিক সুবিধা: এক নজরে সব তথ্য

খিলগাঁও এলাকায় বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

BanglarAkash desk
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৮৮ Time View

রাজধানীর খিলগাঁওয়ের নিজ বাসা থেকে তানিশা আক্তার লাইজু (২১) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত তানিশা আক্তার লাইজু তেজগাঁও কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি বিবাহিত ছিলেন এবং তার স্বামীর নাম ফয়সাল আহমেদ।

লাইজু ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শাহাপাড়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। বর্তমানে খিলগাঁও তিলপাড়ায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, নিহতের পরিবারের সদস্যদের দেওয়া সংবাদে তাদের উপস্থিতিতে ওই রাতে খিলগাঁও তিলপাড়ায় ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। রাত সাড়ে ৩টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে যাওয়া  হয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন

মন্ত্রী-এমপিদের চাপে নতুন নতুন ট্রেন, বাড়ছে লোকসানের বোঝা

 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, তানিশা আক্তার বাবার ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন। তিনি বিবাহিত ছিলেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT