1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর বালিকা ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমী ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন মেডিকেল কলেজের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা তেজগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফেরত বিএসএফ আবু সাঈদ হত্যা মামলা: স্থগিতাদেশ প্রত্যাহার, রংপুরে দুই মামলার বিচার চলবে মালয়েশিয়ায় অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে দোষ স্বীকার বাংলাদেশির স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার আদ্-দ্বীন ফাউন্ডেশনের

খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করছে: গয়েশ্বর

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্রের মা খালেদা জিয়া এখনো মুক্তি পাননি। সরকার তাকে তিলে তিলে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করছে। তিনি চিকিৎসা নিতে পারেন না। খালেদা জিয়া যদি বিদেশে চিকিৎসার অনুমতি না পান, বাংলাদেশের আর কেউ যেন বিদেশে চিকিৎসার জন্য না যান। সেটা সরকারের মন্ত্রী, এমপি কিংবা যে-ই হোক। খালেদা জিয়ার মুক্তি মানে জনগণের মুক্তি।

শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমিছিল শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি দুই স্থান থেকে গণমিছিল বের করে। পরে প্রথমবারের মতো দুই গণমিছিল নয়াপল্টনে গিয়ে মিলিত হয় এবং সেখানে সমাবেশ করে। এ সময় তুমুল বৃষ্টি উপেক্ষা করেই বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। অন্যথায় তার কিছু হলে এই সরকারকে দায় নিতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ‘ষড়যন্ত্র চলছে’। আমরা মনে করি তাকে রিমান্ডে নেওয়া হোক, কারা ষড়যন্ত্র করছে বের করা উচিত। নিজেরা সব করবেন আর দোষ দিবেন বিএনপিকে এটা হতে পারে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT