1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘হাসপাতালটাই মনে হলো যেন ডাস্টবিন’: জেনারেল হাসপাতালের অবস্থা নিয়ে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ! ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন মার্কিন আদালত! ক্যাশলেস বাংলাদেশ গঠনে ‘বাংলা কিউআর’ প্রসারে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক লিবিয়া থেকে মৃত্যুর ঝুঁকি নিয়ে গ্রিসে পাড়ি, উদ্ধার ২০২ অভিবাসীর বেশির ভাগই বাংলাদেশি খাবার নিয়ে বিয়েবাড়িতে তুমুল সংঘর্ষ, কনে ও বরপক্ষের ১০ জন আহত সাভারে পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু সারাদেশে বোমা হামলার শঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ চলতি মাসেই মিলতে পারে টানা চার দিনের ছুটির সুবর্ণ সুযোগ কিশোরী ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার! মোদি নেতানিয়াহুর ফোনালাপ: মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও উত্তেজনা নিয়ে আলোচনা:

খাবার নিয়ে বিয়েবাড়িতে তুমুল সংঘর্ষ, কনে ও বরপক্ষের ১০ জন আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২১ Time View
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিবাদের পর চিকিৎসা নিচ্ছেন আহত এক ব্যক্তি।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুরে কনেবাড়িতে প্রীতিভোজ চলাকালে খাবার নিয়ে অসন্তোষ ও বাকবিতণ্ডার জেরে কনেপক্ষ ও বরপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে রায়পুর পৌরসভার উত্তর কেরোয়া এলাকায় কনের বাড়িতে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের সঙ্গে উত্তর কেরোয়া এলাকার শাহ আলম পাটোয়ারীর মেয়ে নাজমার তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথিরা খাবার খেতে বসলে বরের বড় ভাই খাবারের গুণগত মান ও পরিবেশন নিয়ে আপত্তি জানান। এতে বর নিজেও উত্তেজিত হয়ে পড়েন এবং একপর্যায়ে বাঁশ-লাঠি নিয়ে হামলার চেষ্টা চালান।

কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। কনের বাবা শাহ আলম পাটোয়ারী অভিযোগ করেন, সামান্য খাবারকে কেন্দ্র করে বরের ভাই অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি করেন এবং বর নিজে ক্ষিপ্ত হয়ে উঠলে এই মারামারির সূত্রপাত হয়।

ঘটনায় আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ড. মামুনুর রশিদ জানান, হাসপাতালে আসা তিনজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এ বিষয়ে রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, বিষয়টি সম্পর্কে পুলিশকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT