1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

কে এই নারী, যাকে নৌবাহিনীর প্রধান হিসেবে বেছে নিলেন বাইডেন?

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৬২ Time View

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার বাইডেন এ ঘোষণা দিয়েছেন।

লিসার বিষয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে জাতির জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছেন। বর্তমানে তিনি নৌবাহিনীর উপপ্রধান পদে কর্মরত আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জন করেছেন।

বিবৃতিতে বাইডেন আরও বলেন, নৌবাহিনীর প্রধান পদে লিসার নিয়োগ চূড়ান্ত হলে তিনি নতুন ইতিহাস গড়বেন। লিসা একাধারে মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম নারী জয়েন্ট চিফস অব স্টাফ হবেন। তবে মার্কিন সিনেটে লিসার এ নিয়োগের অনুমোদন পেতে হবে।

ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লিসার। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন নৌবাহিনীর উপপ্রধান হন।

মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইক গিলডে আগামী মাসে তার চার বছরের মেয়াদ শেষ করবেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন অ্যাডমিরাল লিসা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT