1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

কৃষ্ণসাগরে নিজেদের জাহাজ ধ্বংস করল রাশিয়া

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৩২১ Time View

কৃষ্ণসাগরে মোতায়েন করা রুশ নৌবহর থেকে একটি জাহাজের উদ্দেশে এন্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এ তথ্য প্রকাশ করেছে।

শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

রুশ নৌবাহিনী কৃষ্ণসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে সামরিক মহড়া চালিয়েছে। মহড়ায় একটি রুশ প্রশিক্ষণ জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করা হয়।

মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারিত জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেন, (নৌবাহিনী ও বিমানবাহিনীর এই) যৌথ মহড়ায় জাহাজ ও উড়োজাহাজগুলো সমন্বিত উদ্যোগের সময় নির্ধারিত এলাকাটিকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এ সময় সাময়িকভাবে কোনো নৌযান সেখানে প্রবেশ করতে পারেনি। সমুদ্রসীমা লঙ্ঘনকারী (প্রশিক্ষণ) জাহাজটিকে আটক করার জন্যও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়।

রাশিয়া সতর্ক করে, মস্কোর অংশগ্রহণ ছাড়া কৃষ্ণসাগরে শস্য পরিবহণের রুট তৈরি করা ঝুঁকিপূর্ণ।

কিয়েভ জানিয়েছে, রাশিয়া নিজেদেরকে প্রত্যাহার করে নিলেও তারা দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি অব্যাহত রাখতে প্রস্তুত ইউক্রেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT