1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

কাল রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩১৩ Time View

রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে কদিন ধরেই তীব্র যানজটের মধ্যে পড়তে হচ্ছে নগরবাসীকে।  আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে কর্মসূচি ডেকেছে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এদিন রাজধানীর সড়কে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। ভোগান্তি এড়াতে রাজধানীবাসী কয়েকটি সড়ক এড়িয়ে চলতে পারেন।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এক ব্রিফিংয়ে জানিয়েছেন, রাজনৈতিক কর্মসূচিতে জনগণের ভোগান্তি হলে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। যদিও বেশিরভাগ দলের কর্মসূচি এখনো অনুমতি পায়নি।

যেসব সড়ক এড়িয়ে চলবেন

শাহবাগ থেকে মৎস্যভবন রোড। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারে বিএনপি।

মৎস্যভবন থেকে প্রেস ক্লাব হয়ে পল্টন রোড। শিল্পকলা একাডেমির সামনে গণতন্ত্র মঞ্চ, প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে পারে গণঅধিকার পরিষদ ও বাম গণতান্ত্রিক জোট।

কাকরাইল হয়ে বিজয়নগর-পানির ট্যাংকি-পল্টন মোড়। বিজয়নগর মোড়ে ১২ দলীয় জোট, পানির ট্যাংকির সামনে ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টি সমাবেশ করতে পারে।

কাকরাইল মোড় হয়ে নয়াপল্টন-ভিআইপি রোড। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারে বিএনপি।

রাজারবাগ মোড় থেকে ফকিরাপুল হয়ে বায়তুল মোকাররম রোড। আরামবাগে সমাবেশ করতে পারে গণফোরাম (মন্টু নেতৃত্বাধীন)।

গুলিস্তান থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে বায়তুল মোকাররম। দক্ষিণ গেটে সমাবেশ করতে পারে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

মতিঝিল রোড থেকে তোপখানা হয়ে পল্টন মোড়। বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে পারে ইসলামী আন্দোলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT