1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ওয়াগনার বাহিনীর নেতৃত্বে আসছেন কুখ্যাত এক গোয়েন্দাপ্রধান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৮৭ Time View

রাশিয়ার ভাড়াটিয়া গ্রুপ ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর তার বাহিনীর আফ্রিকা অপারেশন পরিচালনার জন্য আরেক কুখ্যাত গোয়েন্দাপ্রধান জেনারেল আন্দ্রে অ্যাভেরিয়ানভকে নিযুক্ত করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাভেরিয়ানভ বর্তমানে রাশিয়ার সামরিক গোয়েন্দা পরিষেবার গোপন অপারেশনের প্রধান হিসাবে কাজ করছেন। তার বিরুদ্ধে রুশ ভিন্নমতাবলম্বীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে।

সোমবার রাতে এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিনের মৃত্যুর পর আফ্রিকায় কার্যক্রম পরিচালনার দায়িত্ব অ্যাভেরিয়ানভের হাতে রয়েছে।

জানা গেছে, গত জুলাইয়ে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের সময় আফ্রিকান নেতাদের সঙ্গে দেখা করেছিলেন অ্যাভেরিয়ানভ। ওই সম্মেলনেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের বিরুদ্ধে বিদ্রোহের পর প্রিগোজিনকে প্রথমবারের মতো জনসমক্ষে আসতে দেখা গিয়েছিল।

গত সপ্তাহে প্রিগোজিনের ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হলে, তিনিসহ ওয়াগনার বাহিনীর শীর্ষস্থানীয় কয়েক নেতা নিহত হন। এদের মধ্যে প্রিগোজিনের সেকেন্ড ইন কমান্ড দিমিত্রি উটকিন এবং ওয়াগনার বাহিনীর বেসামরিক রসদ সরবরাহ প্রধান ভ্যালেরি চেকালভও ছিলেন।

দুই মাস আগে প্রিগোজিন রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিলে বিদ্রোহের পর ইউক্রেনে ওয়াগনার বাহিনীর অভিযান প্রত্যাহার করতে বাধ্য করেছিলেন পুতিন। তবে এই বাহিনী আফ্রিকাতে ব্যাপকভাবে সক্রিয় রয়েছে।

প্রিগোজিনের বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছিল তা এখনো জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, পুতিনের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছে।

উদ্ধারকারীরা বলেছেন, তারা ধ্বংসাবশেষে ১০টি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং গত রোববার রুশ কর্মকর্তারা দাবি করেছেন, ডিএনএ বিশ্লেষণ করে নিহতদের মধ্যে প্রিগোজিন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT