1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ট্রিপল হত্যাকাণ্ডে প্রধান আসামি ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার, হত্যায় ব্যবহৃত কোদাল উদ্ধার ফরিদপুরে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে সভা ও র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরের ত্রিমুখী হত্যা মামলার মূল অভিযুক্ত আকাশ মোল্লা আটক আলফাডাঙ্গায় ঘরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার ফরিদপুরে কোদাল হামলায় তিনজন নিহত, আহত একজন কালবৈশাখীর তাণ্ডবে বগুড়ায় গাছচাপায় প্রাণ গেল পান ব্যবসায়ীর যশোরে উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, কয়েক অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি, উদ্বোধন ও জনসভা আজ

‘উল্লেখযোগ্য সংখ্যক’ এফ-১৬ যুদ্ধবিমান পাবে ইউক্রেন: জেলেনস্কি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৪৪ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ এফ-১৬ যুদ্ধবিমান পাবে তার দেশ।

কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, ‘তথ্য পেয়ে আমি খুব আনন্দিত, আমার একটি সুখের দিন। সাধারণত আমাদের একবারে এক বা দুটির (যুদ্ধবিমান) জন্য আলোচনা করতে হয়, কিন্তু এখন আমরা একটি উল্লেখযোগ্য অফার পেয়েছি।’

তিনি আরও বলেন, এই চুক্তির জন্য এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতি প্রয়োজন, কারণ তারা এফ-১৬ তৈরি করে এবং এখনো কোনো বিবরণ বা সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে গত ১৭ মে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ এবং ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ‘জেট ফাইটার কোয়ালিশন’ গঠন করতে সম্মত হয়েছে। এখন পর্যন্ত এই উদ্যোগে আটটি ইউরোপীয় দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT