1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ঈদুল আযহা সামনে রেখে ফরিদপুরে প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৮৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। সভায় জানানো হয়, আগামী ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৭টায় ফরিদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে স্থানীয় মসজিদগুলোতে ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করা হবে।

সভায় ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা এবং পশুবাহী যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে পৌরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। ঈদ উপলক্ষে অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করার বিষয়েও মতামত উঠে আসে।

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসাইন, সিভিল সার্জন মাহমুদুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইমাম কমিটির নেতৃবৃন্দ এবং বাস মালিক সমিতির প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT