1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ইসরাইলে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে : ইরান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৭২ Time View

ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরাইল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তা হলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। তবে এই দাবি অস্বীকার করে ইরান।

ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি। ইসফাহানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করার ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরাইলকে লক্ষ্য করে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরাইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT