1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৮৮ Time View

ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে প্রতিবেশী লেবানন থেকে ছোড়া ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ভারতীয় নাগরিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পিটিআই। এতে বলা হয়েছে, সোমবার ইসরাইলের সীমান্তাঞ্চলীয় এলাকা মার্গালিওটের কাছে একটি ফলের বাগানে এ ঘটনা ঘটে। হতাহত তিনজনই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা।

ভারতীয় বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, ইসরাইলি জরুরি পরিষেবা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) এর মুখপাত্র জাকি হেলার পিটিআইকে জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে ইসরাইলের গ্যালিলি অঞ্চলের একটি মোশাভ (সম্মিলিতি কৃষি সমাজ) মার্গালিওটের এক ফলের বাগানে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

এতে কেরালার কোল্লাম থেকে ইসরাইলে যাওয়া পাটনিবিন ম্যাক্সওয়েল নিহত হন। এ সময় ভারতীয় নাগরিক বুশ যোশেফ জর্জ ও পল মেলভিন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT