1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ইরানের সঙ্গে শত্রুতা চায় না, তবে ইসরাইলের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩২০ Time View

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বাড়াতে চায় না। তবে তেহরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরাইলকে রক্ষা করা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

সোমবার ইরাকের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আলী তামিমের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা উত্তেজনা চাই না, তবে আমরা ইসরাইলের প্রতিরক্ষা এবং এই অঞ্চলে আমাদের কর্মীদের সুরক্ষায় সমর্থন অব্যাহত রাখব। ইরানের কর্মকাণ্ডকে তিনি নজিরবিহীন উল্লেখ করেন।গত শনিবার ইরান ইসরাইলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে এর বেশির ভাগই ইসরাইলে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। আর এটি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্র, জর্ডান ও অন্য মিত্রদের সহায়তায়।ইরানের দাবি, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে প্রাণঘাতী হামলার বদলা হিসেবে এ হামলা চালানো হয়েছে। ইরানের অভিযোগ, ইসরাইল সিরিয়ায় ওই হামলা চালিয়েছিল।ব্লিঙ্কেন বলেন, তিনি ৩৬ ঘণ্টা যাবত আলোচনার মধ্য দিয়ে একটি কূটনৈতিক প্রতিক্রিয়া সমন্বয় করতে চেয়েছিলেন, যা এ অঞ্চলে সংকট ছড়িয়ে পড়া রোধ করবে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিসর, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।ইরাকের উপপ্রধানমন্ত্রী বলেন, তার সরকার উদ্বিগ্ন যে এ অঞ্চলকে ‘একটি বড় ধরনের যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে’। তিনি সব পক্ষকে ‘আত্মসংযমী’ হওয়ার আহ্বান জানান।

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠককে সামনে রেখেই ব্লিঙ্কেন ও ইরাকের উপপ্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকটি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT