1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ইমরান খানের বিরুদ্ধে ফের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩২০ Time View

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত এ পরোয়ানা জারি করে।

গত ৯ মে দেশজুড়ে দাঙ্গার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার ইমরান খান ছাড়াও পিটিআইয়ের অন্যান্য কয়েকজন নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। খবর ডনের।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ সেলিম আদালতের কাছে ইমরান খানসহ পিটিআইয়ের অন্যান্য নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানান।

পুলিশের এই কর্মকর্তা বলেছেন, সন্দেহভাজন ব্যক্তিরা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান তিনি।

পরে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত ইমরান খানসহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।

গত ৯ মে পাকিস্তানের বহুল আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ইমরান খানকে গ্রেফতারের পর দেশজুড়ে সহিংসতা চালায় পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। পিটিআইয়ের সহিংসতায় দেশটিতে অন্তত ৮ জন নিহত ও ২০৯ জন আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT