1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ইউক্রেনকে সদস্য হতে যে শর্ত দিল ন্যাটো

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৯০ Time View

রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড দখল করেছে, ইউক্রেন চাইলে সেই ভূখণ্ডের আশা ত্যাগ করতে পারে। বিনিময়ে দেশটি ন্যাটোর সদস্যপদ লাভ করতে পারে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিবের চিফ অব স্টাফ স্টেইন জ্যানসেন।

মঙ্গলবার নরওয়েতে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর আনাদোলুর।

স্টেইন জ্যানসেন বলেন, ‘আমি মনে করি— ভূখণ্ডের আশা ত্যাগ করে (রাশিয়া যে ভূখণ্ড দখল করে নিয়েছে) ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারে। এটি একটি সম্ভাব্য সমাধান হতে পারে।’

তিনি বলেন, ‘তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ইউক্রেনেরই আছে। তারাই ঠিক করবে কোন শর্তে তারা আলোচনা করবে।’

তিনি আরও বলেন, এটি কেবলই অনেকগুলো সমাধানের একটি সমাধান এবং কোনোভাবেই ন্যাটোর অফিশিয়াল অবস্থান নয়।

এদিকে জ্যানসেনের এমন মন্তব্যের পর পরই অফিশিয়ালি প্রতিক্রিয়া জানিয়েছে ন্যাটো। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। ন্যাটোর ভিলনিয়াস সম্মেলনে জোটের নেতারা দৃঢ়ভাবে এই অবস্থান ব্যক্ত করেছেন। আমরা ইউক্রেনকে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন সমর্থন করে যাব এবং আমরা সেখানে ন্যায্য এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’

অপরদিকে ইউক্রেনও জ্যানসেনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে তার মন্তব্যের বিপরীতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো ফেসবুকে লিখেছেন, ‘ইউক্রেনীয় ভূখণ্ড ছেড়ে দিয়ে ন্যাটোয় যোগ দেওয়ার যে আলাপ তা পুরোপুরি অগ্রহণযোগ্য।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT