1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ২৬

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩৯০ Time View
ছবি: সংগৃহীত

বাংলার আকাশ ডেস্ক:-

আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির উত্তরাঞ্চলীয় বনাঞ্চল এবং সেখান থেকে লোকালয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার পর হতাহতের এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফ প্রদেশে দাবানলে ২৪ জন মারা গেছেন। এ ছাড়া সেতিফে আরও দুজন মারা গেছেন। সম্পর্কে তারা মা ও মেয়ে।

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বনাঞ্চলে ছড়িয়ে পড়া ওই দাবানল এখনো চলছে এবং বুধবার সন্ধ্যায়ও অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টার নিয়ে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ছাড়া দাবানলের কারণে উত্তর আফ্রিকার এ বিভিন্ন প্রদেশের প্রায় ৩৫০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল টারফে দাবানল সবচেয়ে বেশি ছড়িয়েছে এবং এটিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। প্রদেশটিতে ১৬টি দাবানলের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে সেতিফে মারা যাওয়া মা–মেয়ের বয়স যথাক্রমে ৫৮ বছর এবং ৩৬ বছর। তবে তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। সেখানকার কর্মকর্তারা বলেছেন, দাবানল কয়েক ডজন বাড়ি এবং গ্রামে ছড়িয়ে পড়েছে।

বিবিসি বলছে, আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর বনাঞ্চলে দাবানল হয়ে থাকে। গত বছর এ কারণে সেখানে ৯০ জন মারা গেছে বলে মনে করা হয়। এ ছাড়া দাবানলের কারণে ২০২১ সালে এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT