1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন, চাকরি বহালের দাবি সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও জরিমানা ফরিদপুরে এতিম শিশু মুসলিমার পাশে প্রধানমন্ত্রীর সহায়তা, স্থানীয় প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা মাসুদ রানা হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ফরিদপুরে এনসিপির জেলা আহ্বায়ক পদে অপু ঠাকুর পুনর্বহাল ফরিদপুরে শিশুহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, কঠোর শাস্তির দাবি লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার ফরিদপুর মোহামেডান ক্লাবের নতুন পথচলা: এক নবযুগের সূচনা

সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকে নতুন এমডি

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২১৬ Time View

বাংলার আকাশ ডেস্ক রিপোর্টঃ

রাষ্ট্রীয় মালিকানাধীন তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার। রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে কার্যক্রম গ্রহণে ব্যাংক তিনটির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে। প্রত্যেক এমডিকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানা যায়, রূপালী ব্যাংকের নতুন এমডি হয়েছেন ওই ব্যাংকেরই ডিএমডি মুহম্মদ জাহাঙ্গীর, সোনালী ব্যাংকের নতুন এমডি হয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি আফজাল করিম এবং অগ্রণী ব্যাংকের নতুন এমডি হয়েছেন সোনালী ব্যাংকের ডিএমডি মুরশেদুল কবীর।

সব চিঠিতেই বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে। কবে থেকে কার নিয়োগ, এ ব্যাপারে কিছু বলা হয়নি। বর্তমান এমডিদের মেয়াদ শেষ হলে তারা যোগ দেবেন বলে জানা গেছে। আগামী এক–দেড় মাসের মধ্যে বর্তমান এমডিদের মেয়াদ শেষ হবে।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT