1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

মাকে ধন্যবাদ জানিয়ে আবেগঘন বার্তা শাকিব খানের

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৪৭২ Time View

বার্ট্রান্ড রাসেল তার ‘ম্যারিজ অ্যান্ড মোরালস’ বইয়ে বলেছেন, মাতৃত্ব সহজাত প্রবৃত্তি, পিতৃত্ব সহজাত নয়। সেজন্য প্রকৃতির কিছু ব্যতিক্রম বাদে সর্বত্র দেখা যায় সন্তানের জন্য মায়েরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে দ্বিধাবোধ করেন না।

বিশ্ব মা দিবস । দিবসটি উপলক্ষে যে যার মনের আবেগ মিশিয়ে মাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছেন।  অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের ছবি পোস্ট করে আবেগীবার্তা দিচ্ছেন।

মা হারা সন্তানরাও মায়ের স্মৃতি রোমন্থন করছেন, মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

ব্যতিক্রম নন; ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানও।  মা দিবসে নিজের ফেসবুক পেজে আবেগঘন বার্তা লিখেছেন তিনি।

আমেরিকায় নাগরিকত্বের দাফতরিক প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। সেখানে বসেই মা দিবসে স্মরণ করলেন প্রিয় মাকে।

মায়ের সঙ্গে ছবি দিয়ে শাকিব খান লেখেন, ‘আম্মা, সবকিছুর জন্য আমার পক্ষ থেকে আমৃত্যু তোমাকে ধন্যবাদ। তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। সকল মায়ের জন্য মা দিবসের শুভেচ্ছা।’

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT