1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইলে দক্ষ প্রকৌশলী গড়ে তুলে বিদেশি নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির মাদরাসায় শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিজানুর রহমান আজহারী নারায়ণগঞ্জে বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: হত্যা অভিযোগ স্বজনদের, স্বামী আটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক: প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত এনসিটিবির খুলনায় বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব: বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন

নারায়ণগঞ্জে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পয়লা বৈশাখ উদ্যাপন

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৫২২ Time View

করোনা সংকটের কারণে দুই বছর পর নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদ্‌যাপন করা হচ্ছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে কপিল দাসের দোতারার সুরে বাংলা নববর্ষ বরণের প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

সকাল সাড়ে ১০টায় নগরের জিমখানা শেখ রাসেল পার্কে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক–শিক্ষার্থীরা বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করেন।

বর্ষবরণের প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। ওই অনুষ্ঠানে তবলার লহরা, বাঁশির সুর, একক আবৃত্তি, একক সংগীত ও দলীয়ভাবে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা, মনি সুপান্থ প্রমুখ।

শাহীন মাহমুদ বলেন, এটি বাঙালির ঐতিহ্যবাহী উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাঙালির ঐতিহ্যের পরিচয় পাওয়া যায়। যদিও বিগত দুই বছর করোনা মহামারির কারণে আয়োজন করা সম্ভব হয়নি। ঘরে ঘরে আনন্দ ও মঙ্গল বয়ে নিয়ে আসুক বাংলা নববর্ষের নতুন সূর্য।

সকাল সাড়ে ১০টায় ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ স্লোগানে মঙ্গল শোভাযাত্রা বের করে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক–শিক্ষার্থী–সুধী সমাজের লোকজন। নগরের দেওভোগের জিমখানায় অবস্থিত শেখ রাসেল পার্কে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের নবীন–প্রাক্তন শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের নাচ–গানে মুখর হয়ে ওঠে মঙ্গল শোভাযাত্রাটি।

মঙ্গল শোভাযাত্রা শেখ রাসেল নগর পার্কের ভেতরে ঘুরে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামসুল আলম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ ছাড়া বিভিন্ন সংগঠন জেলার বিভিন্ন স্থানে নববর্ষকে বরণ করতে নানা আয়োজন করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT