1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

এ মিজানের কথায় আদর-মাহির রোমান্স

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৯৮ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি জুটির ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৭ অক্টোবর। বর্তমানে পুরোদমে চলছে প্রচারণা। তারই অংশ হিসেবে সিনেমার টাইটেল গানের পর এবার ‘এত আলো’ শিরোনামে আরেকটি গান প্রকাশ করা হয়েছে।

গানটির কথা লিখেছেন এ মিজান। সুর করেছেন বেলাল খান। কণ্ঠও তার। গানটি ২ অক্টোবর সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানের দৃশ্যায়নে উঠে এসেছে মাহিয়া মাহি ও আদর আজাদের রোমান্স। গানের দৃশ্যায়ণ হয় কক্সবাজারে।

গানটি প্রসঙ্গে শিল্পী বেলাল খান বলেন, গানটি একটু আলাদাভাবে করতে চেয়েছি। একটি বাণিজ্যিক ধারার সিনেমাতে যে ধরনের গান থাকে আমি সে ধরন থেকে বের হতে চেয়েছি। কতটা পেরেছি, সেটি নির্ধারণ করবেন শ্রোতারা।  গানের কথা লেখা থেকে সংগীতায়োজন, সুর করা থেকে গাওয়া- সব কিছুতেই আলাদা একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি, ভালো লাগবে।

এর আগে ২২ সেপ্টেম্বর প্রকাশ হয়েছে সিনেমাটির টাইটেল গান। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সায়েরা রেজা। সুদীপ কুমার দীপের লেখা গানটির সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ।

‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এ সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT