1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক: বিমান যোগাযোগ ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা কুয়েত মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অব্যবস্থাপনায় অসন্তোষ, সাত দিনের আল্টিমেটাম এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: যাত্রীবাহী বিমানের মাত্র ৫০০ মিটার দূরে বিস্ফোরণ ফরিদপুরে প্রয়াত সাংবাদিক লিয়াকত হোসেনের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত

আবারও ভূত হয়ে ফিরছেন বিদ্যা বালান

banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩৬১ Time View

আজ থেকে প্রায় ১৭ বছর আগে ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ‘ভুল ভুলাইয়া’ সিনেমায় তার অভিনীত সেই চরিত্রটির নাম মঞ্জুলিকা। এ সিনেমার দ্বিতীয় কিস্তিতে মঞ্জুলিকার চরিত্রে দেখা গিয়েছিল টাবুকে।

১৭ বছর পর সিরিজের তৃতীয় কিস্তিতে আবারও ফিরছেন বিদ্যা, এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম। শুধু ফিরছেনই না, এ সিনেমার বেশিভাগ অংশে বাংলায় কথা বলতেও শোনা যাবে তাকে। এর কারণ, সিনেমাটির প্রায় আশিভাগ শুটিং হবে কলকাতা ও তার আশপাশে। ‘ভুল ভুলাইয়া’ ও ‘ভুল ভুলাইয়া-২’ মুক্তির পর বক্স অফিসে চুটিয়ে ব্যবসাও করেছিল।

প্রথম কিস্তিতে অক্ষয়কে দেখা গেলেও দ্বিতীয় কিস্তিতে তিনি ছিলেন না। তৃতীয় কিস্তিতেও নেই। তবে ভক্তদের দাবি তাকে ফিরিয়ে আনার জন্য। নির্মাতা আনিস বাজমী অক্ষয়কে ফিরিয়ে না আনলেও বিদ্যাকে ফিরিয়ে এনেছেন।

চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হবে এ সিনেমার কাজ। এ প্রজেক্টের মাধ্যমে ফের বাণিজ্যিক সিনেমায় ফিরছেন অভিনেত্রী। বিদ্যা বালান ছাড়াও সিনেমায় আরও দেখা যাবে কার্তিক আরিয়ানকেও। তিনি অবশ্য দ্বিতীয় কিস্তিতেও ছিলেন। চলতি বছরের দীপাবলির সময় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT