1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল আসিফ ইকবাল 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৫ Time View
বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন মো. আসিফ ইকবাল। তিনি জেলার ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত।
আইনশৃঙ্খলার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল  ফরিদপুরের পুলিশ লাইন্সের হলরুমে পুলিশের মাসিক কল্যাণ সভায় ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালকে এ সম্মাননা দেওয়া হয়।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন। জানা গেছে, বেশ কিছু আলোচিত অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: ইমরুল হাসান, ফরিদপুরের পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশু সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT