1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

ফরিদপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৬০ Time View

মানিক দাসঃ

ফরিদপুরে অটোরিকশা চালক হৃদয় হোসেন বাবুল হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ রবিবার বেলা দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জেলার সদর উপজেলার খাসকান্দি দীঘিরচালা গ্রামের মৃত মইনুদ্দিন শেখের ছেলে শাহিদ শেখ(৩৮)। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বনি গ্রামের মৃত হালিম শিকদারের ছেলে নজরুল সিকদার(৩৩)।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলো জেলার সদর উপজেলার অম্বিকাপুর ধুলদি গোবিন্দপুর গ্রামের রিপন খানের ছেলে রাব্বি খান(২৩)।
এছাড়া প্রত্যেক আসামিকে বিশ হাজার টাকা করে অর্থদণ্ড আদায়ের আদেশ দেয়া হয়।
আদালতের রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিদ শেখ বাদে বাকি দুই আসামি অনুপস্থিত ছিল। মামলা সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ২১ মার্চ গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার বনি গ্রামের আবু বক্কর মুন্সির ছেলে হৃদয় হোসেন বাবুল (২৭) ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। স্থানীয় এক ব্যক্তির ভাষ্যমত জানা যায় চার যুবক ঐদিন সন্ধ্যায় মুকসেদপুর বরইতলা থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে বাবুলের অটো রিকশাটি রিজার্ভ ভাড়া ঠিক করে। অনেক রাত হলেও সে আর ঐদিন বাড়ি ফেরেনি। নিখোঁজের দুইদিন পর ফরিদপুর সদর উপজেলার হঠাৎ বাজার কাজীরটেক এলাকায় বেড়িবাধের পাশ থেকে আগুনে পোড়া বাবুলের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মামা দেলোয়ার হোসেন ফরিদপুর কোতয়ালি থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন উপায়ে এই হত্যাকাণ্ড ও রিকশা ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে ৪ জন কে সনাক্ত করে কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ২০২১ সালের ৮ ই ডিসেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর অতিরিক্ত জেলা দায়রা জজের রাষ্ট্রপক্ষের কৌশলী মোঃ নওয়াব আলী মৃধা জানান, ব্যাটারি চালিত অটো রিকশা ছিনতাই করা উদ্দেশ্যে চালককে হত্যা করে লাশ পুড়িয়ে দেয়ার ঘটনায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT