1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

ফরিদপুরে পল্লী প্রগতি সমিতির অবৈধ নির্বাহী কমিটি  বাতিলের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৪ Time View

বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুর শহরের ‌ আলীপুরে অবস্থিত  পল্লী প্রগতি সমিতির অবৈধ নির্বাহী কমিটি  বাতিল, অবৈধ ভাবে বাতিলকৃত সাধারণ সদস্যদের সদস্য পদ পুন:বহাল,  জুলুম ও অন্যায় ভাবে বিতাড়িত কর্মী -কর্মকর্তাদের চাকুরির ফিরিয়ে দেয়ার দাবীতে ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায়  ফরিদপুর শহরের প্রধান কার্যালয়ে এ ঘেরাও কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচীতে প্রায় শতাধিক কর্মকর্তা, কর্মচারী, সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেন এবং সমিতির দুর্নীতির বিচার দাবী করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ছাত্র জনতার অন্যতম সমন্বয়ক সাব্বির আহমেদ, সমিতির সাবেক পরিচালক কুদ্দুস মোল্লা, সাবেক উর্ধতন কর্মকর্তা  জুবায়ের স্বপন, সাবেক যোনাল ম্যানেজার ইছাহক সরদার,  সাবেক ম্যানেজার প্রশাসন   শ্যামল বিশ্বাস, সাবেক অডিট ম্যানেজার মজিবুর রহমান জামাল, সাবেক মাঠ কর্মকর্তা পাপিয়া আমিন প্রমুখ। এ সময় স্থানীয় সেনাবাহিনী প্রতিনিধিদল ও পুলিশ এর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদের দাবী পুরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT