1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ইয়েমেনে সামরিক চেক পোস্টে আল কায়েদার হামলা, নিহত ১৬

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৮৬ Time View

ইয়েমেনের আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার এক মিলিটারি চেকপোস্টে আত্মঘাতি হামলা চালিয়েছে সশস্ত্রগোষ্ঠী আল কায়েদা। এতে নিহত হয়েছে সরকারপন্থি ১৬ ইয়েমেনি সেনা।

আল কায়েদার আরব উপদ্বীপ শাখা আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব জানিয়েছেন, হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসামাত্র সেটি বিস্ফোরিত হয়। আর আল কায়েদা বলছে, হামলায় ব্যবহার করা গাড়িটিতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিল।

এর আগে গত মার্চেও সেনাবাহিনীর চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল একিউএপি। এতে নিহত হয়েছিল ২ সেনা সদস্য।

আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) হল ইয়েমেনভিত্তিক একটি চরমপন্থি গোষ্ঠী যা ২০০৯ সালের জানুয়ারিতে আত্মপ্রকাশ করে।

একিউএপির উল্লেখযোগ্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আরব উপদ্বীপ এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে খিলাফত প্রতিষ্ঠা এবং শরিয়া আইন বাস্তবায়ন। এরা আরব উপদ্বীপের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা স্বার্থকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

এই গোষ্ঠীটি অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় স্বীকার করেছে, যার মধ্যে ২০১৫ সালের জানুয়ারিতে প্যারিসে ব্যঙ্গাত্মক সংবাদপত্র শার্লি হেবদোর অফিসে হামলা। ওই হামলায় ১২ জনকে হত্যা করে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT