1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

নিষেধাজ্ঞা প্রত্যাহার, সৌদির কাছে অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩২৮ Time View

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে হামলার জেরে ২০২১ সালে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কার্যক্রম বন্ধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। তিন বছর পর এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে অস্ত্র বিক্রির সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু গোলাবারুদ সৌদিতে বিক্রি-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। প্রচলিত অস্ত্র হস্তান্তর নীতির আলোকে ধাপে ধাপে এসব গোলাবারুদ সৌদির কাছে হস্তান্তর করা হবে।

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকেই সৌদিতে অস্ত্র পাঠানো শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। যেই লক্ষ্যে দাপ্তরিক কার্যক্রম শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

হঠাৎ সৌদির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণ, সৌদিকে অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার পর ২০২২ সালের মার্চে সৌদি ও হুথিরা জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে গেছে। ইয়েমেনে আর কোনো হামলা চালায়নি তারা।

এদিকে গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর সৌদির কাছে অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করে যুক্তরাষ্ট্র। যার প্রেক্ষিতেই এবার নিষেধাজ্ঞা তুলে নিয়ে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT