1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

শেখ হাসিনার পদত্যাগ, যা বলল যুক্তরাষ্ট্র

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৩৯ Time View

শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষিতে বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার গঠনে যেন গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়, এমনটাই প্রত্যাশা যুক্তরাষ্ট্রের।

সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে গণঅভ্যুত্থানে হাসিনার দেশ থেকে পলায়ন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারও মানুষ। তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্পষ্ট। ছাত্র নেতৃবৃন্দ, বিরোধীদলসমূহ এবং আর্মি একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করে বলবেন কী?

জবাবে মিলার বলেন, এ বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছি। প্রথমত, বিগত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন আমরা অবশ্যই তাদের প্রতি শোক এবং সমবেদনা জানাচ্ছি। সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি। অন্তবর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়।

অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, আপনি জবাবদিহিতার কথা বললেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন। চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কী আপনারা যুক্তরাষ্ট্রে আসতে দিবেন?

জবাবে মিলার বলেন, এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি।

এর আগে শেখ হাসিনার পতনের কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বিবৃতি পাঠ করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT